মির্জাগঞ্জে মেম্বার প্রার্থীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলী আকবরের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়। তিনি ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখার প্রার্থী ও বর্তমান মেম্বার মো. ইমরুল কবির এর সুষ্ঠু প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর মঙ্গলবার (২৩ নভেম্বর) লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলী আকবরের সমর্থকরা গভীর রাতে ভোটারদের বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট ও নগদ টাকা দিয়ে ভোট ক্রয় করে থাকে। এছাড়াও তার লোকজন ইমরুল কবিরকে বিভিন্ন সময় হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বলে।
সরেজমিন ওই এলাকার একাধিক ভোটারের সাথে কথা বললে তারা জানান, ফুটবল মার্কার পক্ষ থেকে লোক বাড়িতে এসে মিষ্টি ও টাকা দিয়ে গেছে।
অভিযুক্ত মেম্বার প্রার্থী মো. আলী আকবর বলেন, এসব মিথ্যা কথা। আমার লোকজন এমন কাজ করেনি।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied