ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সাংবাদিক ইমাম খাইরের মুক্তির দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ৪:১৮
সাংবাদিক ইমাম খাইরের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলি মোটর স্টেশনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
 
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ, সাংবাদিক অধ্যাপক পুষ্পেন চৌধুরী, জাহেদুল ইসলাম, রায়হান সিকদার, লোহাগাড়া সাংবাদিক ফোরামের যুগ্ম-সম্পাদক মো. মারুফসহ অনেকে।
 
বক্তারা বলেন, গত ৫ নভেম্বর কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারকে গুলি করে হত্যা মামলায় মোবাইলের কল লিস্টকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে ‍ইমাম খাইরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানববন্ধন থেকে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ইমাম খাইরকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও আহ্বান জানান বক্তারা।
 
বক্তারা আরো বলেন, একজন পেশাদার সাংবাদিকের পেশাদারিত্বের কারণে সবার সাথে ফোনালাপ হতে পারে, সেটা স্বাভাবিক। তবে পেশাদার সাংবাদিককে গ্রেপ্তার বা আটক করতে স্ব স্ব প্রতিষ্ঠানের অনুমতি বা জানানো দরকার। সাংবাদিকরা জাতির বিবেক, একটি কল লিস্টকে কেন্দ্র করে আটক করার বিষয়টি সাংবাদিক সমাজ কখনো মেনে নেবে না। অবিলম্বে সাংবাদিক ইমাম খাইরের কল রেকর্ড বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহার ও মুক্তি দিতে হবে। তিনি যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকেন তাহলে তারও বিচার হতে হবে।
 
সাংবাদিক ইমাম খাইর দৈনিক কক্সবাজার৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সাঙ্গু পত্রিকার কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি