‘ডেড বল’ বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ব্যাটসম্যান
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে পাকিস্তানের কাছে শেষ বলে হেরে গেছে বাংলাদেশ। তবে ওই হারের চেয়েও যেন বেশি আলোচনায় ‘ডেড বল’ নাটক। শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২ রান।
মোহাম্মদ নেওয়াজকে বল করছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তিনি বল ছুঁড়ে দেওয়ার পরে মাটিতে সেটি ড্রপ করার পর সরে যান নেওয়াজ। ওই বলটি আঘাত হানে স্টাম্পে।
নেওয়াজ আউট হলে ম্যাচটি জিতে যেত বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সেটিকে ঘোষণা করেন ডেড বল হিসেবে। পরে রিয়াদের বলে চার হাঁকিয়ে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক জানান, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত তার কাছে।
এ নিয়ে মুখ খুলেছেন মোহাম্মদ নেওয়াজও। পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক টুইটারে এই ব্যাটসম্যানের বক্তব্য প্রকাশ করেছেন। যেখানে নেওয়াজ দাবি করেছেন, বলটি খেলার জন্য প্রস্তুত না থাকাতেই সরে দাঁড়িয়েছেন তিনি।
নেওয়াজের বক্তব্যটা এরকম, ‘আমি আসলে তখন পয়েন্টের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম। সে (মাহমুদউল্লাহ) বল ছুঁড়ে দেওয়ার পরই আমি উপরে তাকিয়েছি। আর তাই তখন তাকে আটকে দিয়েছিলাম।’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ