শিক্ষার্থীরা যেন বুদ্ধিবৃত্তিক চর্চায় আসক্ত হয়, অন্য কিছুতে নয় : এনইউ উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, আমরা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করতে চাই, যেন সমাজে প্রগতির ধারা অব্যাহত থাকে। এতে সৃজনশীলতা, সংস্কৃতি, ক্রীড়া নৈপুণ্যে ও দক্ষতায় সমৃদ্ধ হবে আমাদের আগামীর প্রজন্ম। আমার শিক্ষার্থীরা যদি কোনোকিছুতে আসক্ত হয়, তা যেন হয় সৃজনশীলতায়, জ্ঞান চর্চায়, বুদ্ধিবৃত্তিক চর্চায়, ক্রীড়া অনুশীলনে। সেই আসক্তি আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই মুজিববর্ষের চেতনাকে ঘিরে।
সোমবার (২২ নভেম্বর) বিভাগীয় পর্যায়ে খুলনায় সরকারি ব্রজলাল কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২১’-এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের চ্যালেঞ্জে যদি জিততে হয় শিক্ষকরা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। কিন্তু এর দায়িত্ব নিতে হবে শিক্ষার্থীদের। তাদের নিজেদের স্বার্থে। আপনারা যারা আজকে ছোট পরিসরে এখানে আছেন, আপনাদের গানের অনুশীলন, সৃষ্টিশীল, সৃজনশীল ভাবনার মধ্যদিয়ে আপনার পাশের বন্ধুটি যেন এই আস্থাটি খুঁজে পায়, জীবন সবসময় ইতিবাচক- জীবন সব সময় উন্নয়নমুখী, সুন্দরের পক্ষে। এর বাইরে অন্যকিছু নেই। এটি আপনাদের নিশ্চিত করতে হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের পর উপাচার্য ব্রজলাল কলেজে শিক্ষকদের সঙ্গে মতিবিনিময় সভায় মিলিত হন। সভায় উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, মতামত ও প্রস্তাব তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষকরা। উপাচার্য তাদের বিভিন্ন দাবি এবং প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাদের আশ্বস্ত করে বলেন, শিক্ষকরা এই সমাজে এখনো শ্রদ্ধেয়। সমাজ পরিবর্তনে তাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
Link Copied