ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এবার সেঞ্চুরি পেলেন বাংলাদেশের নারী দলের ব্যাটসম্যান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২১ বিকাল ৫:১

ছেলেদের ক্রিকেটে দুর্দিনে দোর্দন্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে নারীদের ক্রিকেটে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে সেঞ্চুরি পেয়েছেন শারমিন আক্তার সুপ্ত।

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এ দুজন মিলে উদ্বোধনী জুটিতে তুলেন ৯৬ রান। 

৫ চারে ৫৬ বলে ৪৭ রান করেন মুর্শিদা খাতুন। কান্দালানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ২৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান নিগার সুলতানাও। তিনি রান আউটে কাটা পড়েন।

এরপরই ফারজানা হকের সঙ্গে জুটি গড়েন শারমিন আক্তার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনেই অপরাজিত আছেন। ৯ চারে ১২০ বলে ১০৪ রান করেছেন শারমিন। আর ফারজানা অপরাজিত আছেন ৫৮ বলে ৬৩ রান করেছেন। ৪৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে বাংলাদেশ। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে