ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে কোরআনে হাফেজকে কুপিয়ে জখম, ২ হামলাকারী গ্রেফতার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২১ বিকাল ৫:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে রিফাত হোসাইন (২০) নামে এক কোরআনে হাফেজকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার (২২ নভেম্বর) রাতে উপজেলার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাফেজ রিফাত উল্লাহ গোয়ালপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। 

হাফেজের বাবা মোহাম্মদ উল্ল্যাহ জানান, গোয়ালপাড়া এলাকার মৃত তনু মিয়ার ছেলে রবিউল্ল্যাদের সঙ্গে জমিসংক্রান্ত পূর্বশত্রুতা বিদ্যমান ছিল। ফলে বিভিন্ন সময় তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ। ওই বিরোধের জেরে সোমবার রাতে ছেলে রিফাত হোসাইনকে একা পেয়ে প্রতিপক্ষ তনু মিয়ার ছেলে রবিউল (৫০) এবং রবিউলের  দুই ছেলে আপন (৩০) ও সিপসহন (২৭) অজ্ঞাত আরো ৩ জন মিলে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মাথায়, কানে ও শরীরের বিভিন্ন স্থানে পুচিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় রিফাতের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এ বিষয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আপন ও সিপনকে গ্রেফতার করে।  

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধনের ঘটনার অভিযোগ পেয়ে ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার