কমলগঞ্জে খাসিয়াদের 'সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
বর্ণাঢ্য আয়ােজনে কমলগঞ্জে পালিত হয়েছে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বর্য বরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠান খাসি সেং কুটস্নেম উৎসব। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মাগুরছড়া খাসিয়া পুঞ্জি ফুটবল মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়।
মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ-সভাপতি জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর অধ্যাপক মো. রফিকুর রহমান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং, গ্রেটার সিলেট ইন্ডিজিনাস পিপলস ফোরামের জেনারেল সেক্রেটারি ও খাসি সোশ্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ফিলা পতমি, আদিবাসী নেতা মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, আদিবাসী চা ফ্রন্টের সভাপতি পরিমল সিং বড়াইক প্রমুখ।
উৎসবস্থল লাউয়াছড়া মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির ওপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের পাতায় ছাউনি দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরি করা হয়। মাঠের চারপাশে তাদের নিজস্ব পণ্যসামগ্রী নিয়ে বসে দিনব্যাপী মেলায়। স্টলসমূহে খাসিয়া সম্প্রদায়ের প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও খেলনা, খাদ্য, পোশাক ও মসলাসামগ্রী স্থান পেয়েছে। অনুষ্ঠানে বৃহত্তর সিলেট বিভাগের ৮০টি খাসিয়া পুঞ্জির লোকজন অংশ নেন। উৎসবের মূল আকর্ষণ ছিল ঐহিত্যবাহী খাসি পোশাক পরে মেয়েদের নাচ-গান, তৈলযুক্ত একটি বাঁশে উঠে উপরে রাখা মোবাইল ফোন গ্রহণ, দুটি পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার, তীর-ধুনক খেলা, গুলতি চালানো, র্যাফেল ড্র ও মেলা।
এমএসএম / জামান
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
Link Copied