বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বিশ্বকাপে নিয়ম ভাঙা আম্পায়ার
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম ম্যাচ দিয়ে নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ দল। সফরকারী পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই সিরিজের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে স্বাগতিক ৪ আম্পায়ারের সঙ্গে বিশ্বকাপে নিয়ম ভাঙা মাইকেল গফ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
সিরিজের দুটি ম্যাচই অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মাইকেল গফ। তার সঙ্গে দায়িত্ব সামলাবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দুই ম্যাচেই টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ার গাজী সোহেল।
আগামী ২৬ তারিখ শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টের চতুর্থ আম্পায়ারের ভূমিকায় তানভীর ইসলাম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে তানভীরের দায়িত্বে দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে। এছাড়া নিয়ামুর রশিদ রাহুল দুটি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে কাউকে না জানিয়ে জৈব সুরক্ষা বলয়ের আওতাভুক্ত হোটলের বাইরে যাওয়ায় গত ৩ নভেম্বর আম্পায়ার গফকে ৬ দিন নিষিদ্ধ করে আইসিসি। জানানো হয়, ৬ দিনে সবগুলো করোনা পরীক্ষায় নেগেটিভ থাকলে তিনি পরবর্তী ম্যাচগুলোতে কাজ করার সুযোগ পাবেন। নিষেধাজ্ঞার ষষ্ঠ দিন পার করে বুধাবিতে শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল এই ইংলিশ আম্পায়ারের। তবে তার আগে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন গফ।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ