ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

দুই মাসের আইপিএল শুরু এপ্রিলের শুরুতে


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ১২:১৭

ক্রিকেট বর্ষের বড় একটি সময় যায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে। যেখানে রাজত্ব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। ৮ দলের আইপিএল এবার বেড়ে দাঁড়াচ্ছে ১০ দলে। যেখানে বাড়ছে ম্যাচের সংখ্যা। এর আগে ৬০টি করে ম্যাচ হলেও এবার মাঠে গড়াবে ৭৪টি ম্যাচ। সব মিলিয়ে টুর্নামেন্টের দৈর্ঘ্য হবে ২ মাসের বেশি। 

এখনো সূচি চূড়ান্ত না হলেও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তরফ থেকে ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছে প্রস্তুত হওয়ার জন্য। যেখানে সম্ভাব্য সূচি হিসেবে জানানো হয়েছে, আগামী এপ্রিল মাসের ২ তারিখ মাঠে গড়াবে এবারের আইপিএল। আগামী ৪ বা ৫ জুন ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘১৫তম আইপিএল অনেক জমজমাট হবে, যেহেতু দুটো নতুন দল খেলতে যাচ্ছে। তার আগে আইপিএল মেগা অকশন হবে, দেখা যাক নতুন কম্বিনেশন কেমন হয়।’

করোনাভাইরাসের কারণে আইপিএলের আগের দুই মৌসুম দেশের বাইরে নিতে হয়। যদিও সবশেষ আসর ভারতে শুরু করলেও পরে স্থগিত করতে হয়। এবার অবশ্য গোটা টুর্নামেন্টই নিজেদের দেশে করার ভাবনা বিসিসিআইয়ের। আইপিএলের ১৫তম আসর থেকে দল বাড়লেও টুর্নামেন্ট চলবে আগের নিয়মে। লিগ পর্বে অংশগ্রহণকারী প্রতিটি দল ১৪টি ম্যাচ খলবে। যেখানে ৭টি হোম এবং ৭টি ম্যাচ অ্যাওয়ের পদ্ধতিতে।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো