ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মুস্তাফিজের ফেরার অপেক্ষা বাড়ছে


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ৩:৫৩

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন পেসার মুস্তাফিজুর রহমান। একই কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। মুস্তাফিজের নাম নেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ঘোষিত দলে। জানা গেছে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা  বলেন, ‘মুস্তাফিজের এমআরআই করানো হয়েছিল। পরীক্ষার ফল ভালো এসেছে। তবে ওর যেহেতু সাইড স্ট্রেইনে সমস্যা, এজন্য কিছু সময় বিশ্রামে থাকতে হবে। সপ্তাহ খানিক বিশ্রামে থাকবেন। ফিজিও দেখে সিদ্ধান্ত নেবেন। এসব ক্ষেত্রে ২-৩ সপ্তাহও লেগে যায়। তবে সেটি এখনি বলা যাচ্ছে না।’

মুস্তাফিজ যে ম্যাচে ইনজুরিতে পড়েন, সে ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাড়ম্যাড়ে ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ৮ উইকেটের বড় হারে সিরিজও হারে টাইগাররা। সে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারে হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

লোহার প্রাচীর টপকে মাঠে ঢুকে মুস্তাফিজের পায়ে লুটিয়ে পড়েন তিনি। পরে জানা যায় ওই দর্শকের নাম রাসেল। বাড়ি কুমিল্লায়, থাকেন রাজধানীর আদাবরে। সে ঘটনার পরেই মাঠ ছাড়েন মুস্তাফিজ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে