ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মেসির কাছে বল থাকলে সে নিজেও জানে না কী করবে


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২১ বিকাল ৬:১২

একসময় ‍দুজন ছিলেন গুরু ‍ও শিষ্য। বুধবার রাতে লিওনেল মেসি ও পেপ গার্দিওলা মুখোমুখি হবেন একে-অপরের। গার্দিওলা সিটির কোচ অনেক দিন ধরেই, চলতি মৌসুম শুরুর আগে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। যেকোনো প্রতিপক্ষের জন্যই চিন্তার কারণ তিনি।

ব্যতিক্রম নয় ম্যানচেস্টার সিটির ক্ষেত্রেও। এই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে যাবে তারা। সাবেক শিষ্যকে কীভাবে থামাবেন গার্দিওলা? তিনি বলেছেন, মেসিকে থামানো সম্ভব না। এমনকি বল পায়ে থাকলে মেসি কোন দিকে যাবেন, সেটি নাকি তিনি নিজেও জানেন না।

ম্যান সিটি বলেছেন, ‘এটা খুব কঠিন। অনেক সময় তার কাছে যখন বল থাকে সে নিজেও জানে এরপর সে কী করবে। অনেক খেলোয়াড় আছে যারা বলতে পারে ডানে যাবে বাঁয়ে। যখন মেসির পায়ে বল থাকে, সে নিজেও জানে না আসলে কী করবে।’

পিএসজিতে তারকার ছড়াছড়ি। এ নিয়ে গার্দিওলাও আছেন চিন্তায়। তিনি বলেছেন, ‘নেইমার, এমবাপে, ডি মারিয়া অথবা মেসি। তারা ‍পৃথিবীর যেকোনো দলের জন্য বড় তারকা হতে পারে আর এই চারজনই এখন একই দলের হয়ে খেলে।’

পিএসজির কোচ মাওরোসিও পচেত্তিনোকে নিয়েও আলোচনা অনেক। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি দায়িত্ব নেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে কখনো বড় শিরোপা না জিততে পারা এই কোচকে নিয়ে কেন এত আলোচনা? গার্দিওলা বলেছেন, বড় কোচ হতে শিরোপার প্রয়োজন সবসময় হয় না।

তিনি বলেন, ‘আপনি শিরোপা না জিতেও বড় কোচ হতে পারবেন অবশ্যই। তার শিরোপা জেতার সম্ভাবনা আছে এবং শীর্ষে উঠার, ভালো বিনিয়োগ ও অসাধারণ খেলোয়াড় থাকলে। এছাড়া জেতা অসম্ভব। এটার মানে এই না যে সেরা দলগুলোর বাইরে কেউ টেকটিকস, যোগাযোগ, দলকে নেতৃত্ব দেওয়া বা ভালো মানুষ হতে পারবে না।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে