ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা
টঙ্গীতে দলীয় নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত ওয়ার্ড আ’লীগের সদস্য সচিব
গাজীপুরের টঙ্গীতে দলীয় কোন্দলের জের ধরে ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব (মেয়র জাহাঙ্গীর আলমপন্থী) আবুল হোসেন বিএ-কে লাঞ্ছিত করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের ভাতিজা ও সাবেক ছাত্রলীগ নেতা হৃদয় খানের নেতৃত্বে টঙ্গী ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল হোসেন (বিএ)-কে লাঞ্ছিত করা হয়। এ সময় হামলায় অংশ নেয় আকাশ, সজীবসহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী।
ভিডিওটি গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে সর্বত্র উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে কথা হলে ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ জাবেদ মাসুদ জানান, ওয়ার্ড সচিবকে মারধরের ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়
আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক
রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী
মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক
চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার
অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী