ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২১ রাত ৮:৪

অবসর নিয়ে বেশ গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল এক সময়। অবসর নিয়ে ফেলেছেন বোঝা গিয়েছিল সতীর্থদের গার্ড অব অনারে। কিন্তু কিছুতেই সেটা মুখফুটে বলছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর কয়েক দফা প্রশ্ন করা হলেও এ বিষয়ে কথা বলতে চাননি। অবশেষে আনুষ্ঠানিকভাবেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

এক বিবৃতিতে আজ রিয়াদ বলেছেন, আমি অনেক দিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সব সময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস, টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।

তিনি আরো বলেছেন, আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি, যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেয়ার জন্য এবং আমার সামর্থ্যে বিশ্বাস করায়।

টেস্ট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। বলেন, আমি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেয়ার জন্য চেষ্টা করব সাদা বলের ক্রিকেটে।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়ার পর দেশের হয়ে ৫০টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ৫ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ১৬ ফিফটি। ৩৩.৪৯ গড়ে এই ফরম্যাটে ২৯১৪ রান এসেছে তার ব্যাট থেকে। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।

এমএসএম / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’