উড়ছে লিভারপুল, অনায়াসে ষোলোয় রিয়াল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল আগেই। নির্ভার সেই লিভারপুল ফের উড়ল। চাপে থাকা পোর্তোকে অনেকটা অনায়াসেই হারাল ইংলিশ জায়ান্টরা। বুধবার রাতে এনফিল্ডে ২-০ গোলে জিতল অলরেডরা। জয়ের নায়ক থিয়াগো আলকানতারা ও মোহাম্মদ সালাহ। লিগে টানা পাঁচ জয়ে ‘বি’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা উঠছে নিশ্চিত হয়নি। আরেক ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিতে এসি মিলান জমিয়ে তুলেছে লড়াই।
লিভারপুলের মতো উড়ল রিয়াল মাদ্রিদও। শেরিফ তিরাসপুলের বিপক্ষে সহজতম জয়ে উফেয়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পা
রাখল স্প্যানিশ জায়ান্টরা। কার্লো আনচেলত্তির দল বুধবার 'ডি' গ্রুপের ম্যাচে ৩-০ গোলে তুলে নেয় জয়।
ম্যাচে রিয়ালকে এগিয়ে দেন ডেভিড আলাবা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। গোলের এই উৎসবে যোগ দেন করিম বেনজেমাও। সেক্স কাণ্ডে শাস্তির মুখে পড়া এই ফরাসি তারকা মাঠে অবশ্য বেশ দাপটই দেখালেন। খেলার দশম মিনিটে গোল পেয়ে যাচ্ছিলেন বেনজেমা। বলও পাঠিয়েছিলেন প্রতিপক্ষের জালে। কিন্তু রদ্রিগো অফসাইডে থাকায় গোলটি হয়নি।
এরপর শেরিফের বিপক্ষে ৩০তম মিনিটে আলাবার গোলে লিড নেয় রিয়াল। তারপর প্রথমার্ধ শেসের আগেই ক্রুসের গোল (২-০)। এই গোলটি বুঝতে অবশ্য গোল লাইন প্রযুক্তির সহায়তা নিতে হয় রেফারির। খেলার ৫৫তম মিনিটে গোল পান বেনজেমা। সেক্স-টেপ কাণ্ডে শাস্তি পাওয়া শাস্তির ধাক্কা কিছুটা হলেও সামলে উঠলেন এই ফরাসি প্লেমেকার।
শেরিফের বিপক্ষে এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। বুধবার গ্রুপের আরেক ম্যাচে শাখতার দোনেৎস্ককে ২-০ গোলে হারাল ইন্টার মিলান। এই জয়ে শেষ ষোলয় পা রেখেছে ইতালিয়ান জায়ান্টরা।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ