মিরসরাই দুগ্ধখামারিদের মাঝে উপকরণ বিতরণ
চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিং গ্রান্ট উপ-প্রকল্প হতে ১টি পিকআপ গাড়ি, এলডিডিপি প্রকল্পের আওতায় ৪ জন দুগ্ধ খামারিদের মাঝে ৪টি মিল্ক ক্রিম সেপারেটর মেশিন এবং আধুনিক প্রযুক্তির গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনান্তে কৃমির ওষুধ ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, ডা. মোহাম্মদ মিনহাজুল করিমসহ অত্র অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন বলেন, মিরসরাই প্রাণিসম্পদের কার্যক্রম খুবই প্রশংসনীয়। মিরসরাই মানুষের প্রোটিনের ঘাটতি পূরণের জন্য প্রানিসম্পদ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা খুবই প্রশংসনীয়।
এমএসএম / জামান
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি
তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ
স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব
লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ
বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩
নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
Link Copied