ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নাঈমের মৃত্যু : রাজধানীজুড়ে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ২:১১

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার বিচারের দাবিতে রাজধানীর শান্তিনগরে সড়ক অবরোধ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেরে শিক্ষার্থীরা। অপরদিকে, মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নিহত নাঈম হাসানের সহপাঠীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে প্রথমে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা মতিঝিলে বিক্ষোভ শুরু করে। এরপর দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে বিক্ষোভ করতে থাকে। এ সময় তাদের সঙ্গে রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী সাইমা অভিযোগ করেন, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে এবং প্রতি বছর আমাদের এভাবে রাস্তায় হত্যা করা হবে। কেন তারা ওভার স্পিডে গাড়ি চালায়? আমাদের জীবনের কি কোনও দাম নেই।

এদিকে, নটর ডেম শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘন্টার মধ্যে চালককে গ্রেফতার ও আইনের আওতায় আনার বিষয়ে স্পষ্ট কোন সংবাদ না পাওয়ায় তারা পুনরায় সড়কে নেমেছে বলে দাবি করেছেন।

জামান / জামান

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!