ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ২:৩১
মৌলভীবাজারের কমলগঞ্জের গকুলনগরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছেন। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে পিতা ও পুত্রকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় আহত পিতা-পুত্রকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা-পুত্র হলেন- মৃত হাসমত উল্লাহর ছেলে মো. সফিক মিয়া (৫৫) এবং তার পুত্র শেখ রাফিজুল ইসলাম (২০)।
 
সরজমিন গেলে স্থানীয়রা জানান, গকুলনগর গ্রামের সফিক মিয়ার সাথে একই গ্রামের আব্দুস শহীদ গংয়ের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যার দিকে সফিক মিয়া মাঠ থেকে মহিষ নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ আব্দুস শহীদ, তার স্ত্রী তাহেরা বেগম, তার ছেলে সোয়েব, আতিক, বদরুল, আজমত উল্লাহর ছেলে ইয়াসিন মিয়া গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সফিক মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার ছেলে রাফিজুল ইসলাম বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ওপরও হামলা করা হয়। হামলাকারীরা পিতা-পুত্রকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 
 
আহত সফিক মিয়ার ছেলে কমলগঞ্জ উপজেলা পরিষদে কর্মরত মো. মিজানুর রহমান জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষ আব্দুস শহীদ, তার স্ত্রী তাহেরা বেগম, তার ছেলেরা ‍এবং আজমত উল্লাহর ছেলে ইয়াসিন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা করে। গুরুতর আহতাবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস শহীদের স্ত্রী তাহেরা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ সফিক ও তার ছেলে আমার ছেলে আতিককে মারধর করে। আমার ছেলের কানে ও হাতে ১৫টি সেলাই লেগেছে। তাকে নিয়ে বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে আছি।
 
বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কমলগঞ্জ থানায় কোন মামলা হয়নি।
 
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন