চট্টগ্রাম টেস্টের ‘একাদশ’ ঘোষণা পাকিস্তানের
আগামীকাল (শুক্রবার) শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। এজন্য আজ (বৃহস্পতিবার) আগে ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মূলত বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের সিরিজের জন্য ২০ সদস্যের দল নিয়ে এসেছে পাকিস্তান। প্রথম ম্যাচের জন্য সেখান থেকে ১২ জনকে বেছে নিয়েছে সফরকারীরা।
বাবর আজমের নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ। পেস বিভাগে শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীদের সঙ্গে আছেন স্পিনার নোমান আলী।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে শুক্রবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও একাদশের বাইরে একজন বাড়তি খেলোয়াড় নিয়ে সংক্ষিপ্ত দল দিয়েছিল পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ