অভিষেক হলে ওপেনিং করবেন মাহমুদুল জয়
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নেওয়া হয়েছে দুই নতুন মুখ। তারা হলেন ডানহাতি টপঅর্ডার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজা। সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে দারুণ পারফরম্যান্স করেছেন দু’জনই। চট্টগ্রাম বিভাগের হয়ে জোড়া সেঞ্চুরির সঙ্গে একটি ৮৩ রানের ইনিংস ছিল জয়ের।
ফর্মের তুঙ্গে থেকেই জাতীয় দলে যোগ দিয়েছেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর জয়। সে কারণেই হয়তো জাতীয় দলের অনুশীলনে বাড়তি নজর দেওয়া হচ্ছে ২১ বছর বয়সী এ তরুণের দিকে। বৃহস্পতিবার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সাগরিকার পশ্চিম পার্শ্বের নেটে প্রায় দুই ঘণ্টা ধরে কাজ করেছেন জয়ের সঙ্গে।
বিশেষ করে নতুন শক্ত বলে পেস বোলিংয়ের বিপক্ষে কেমন হওয়া উচিত ব্যাটিং অ্যাপ্রোচ, সে দিকেই মনোযোগ দিয়েছেন প্রিন্স। তরুণ জয়ও বাধ্যগত ছাত্রের ন্যায় শিক্ষকের সকল পরামর্শের প্রতিফলন ঘটিয়েছেন নেট সেশনে। শুধু আজকেই নয়, চট্টগ্রামে বাংলাদেশ দলের শেষ দুই দিনের অনুশীলন দেখে যে কেউ ধরে নিতেই পারেন, শুক্রবার অভিষেক হতে চলেছে চাঁদপুরের এ তরুণের।
কিন্তু সেক্ষেত্রে আবার সামনে আসে নতুন প্রশ্ন, যদি জয়ের অভিষেক হয় তাহলে কোন পজিশনে খেলানো হবে তাকে? কেননা তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত, চার নম্বরে মুমিনুল হক ও পাঁচ নম্বরে মুশফিকুর রহিমের ব্যাটিং নিশ্চিত। তাহলে কি নিচে খেলানো হবে জয়কে? তাকে লোয়ার-মিডল অর্ডার হিসেবে ভাবছে দল?
উত্তর হলো, না! ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুমিনুল হক সরাসরিই জানিয়েছেন, মাহমুদুল জয়কে তারা নিয়েছেন ওপেনার হিসেবে খেলানোর জন্য। যদি সুযোগ পান জয়, তাহলে ওপেনিংই করবেন তিনি। যেখানে আপাতত রয়েছেন সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান।
এ দুজন ছাড়া স্কোয়াডে আর ওপেনার না থাকায়ই এসেছিল প্রশ্নটি। জিজ্ঞেস করা হয়েছিল, সাদমান ও সাইফের ব্যাকআপ ওপেনার হিসেবে কার কথা ভাবছে দল? ইনজুরি সমস্যা দেখা দিলে তখন কী করা হবে? উত্তরে মুমিনুল বলেছেন, ‘জয়কে ব্যাকাপ ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে। সে খেললে ওপেনার হিসেবেই খেলবে।’
সবশেষ জাতীয় লিগে চারদিনের ফরম্যাটের সবগুলো ম্যাচেই তিন নম্বরে ব্যাট করেছেন জয়। তিন নম্বরে নেমেই খেলেছেন ১১২, ১২১ ও ৮৩ রানের ইনিংসগুলো। টপঅর্ডারে খেলার অভিজ্ঞতা থাকার কারণেই হয়তো তাকে ওপেনার হিসেবে ভাবছে দল। আর এ কারণেই ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও নতুন বলে বিপক্ষে কেমন অ্যাপ্রোচ হওয়া উচিত, তা দেখিয়েছেন জয়কে।
এমএসএম / এমএসএম
আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি
কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে