ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ৪:৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুুর প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে থানা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে ভিকটিম মাই টিভির শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদ বাদী হয়ে রাইয়ান লোদী, আব্দুল মজিদের নাম উল্লেখ করে অজ্ঞাতানামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়া মহল্লাস্থ পিস ল্যাব অ্যান্ড হসপিটালে সিজারকালে অপচিকিৎসায় খুশি খাতুনের নবজাতক শিশুর মৃত্যু ঘটে। এ সংবাদ পেয়ে মাই টিভির শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদসহ কয়েকজন সংবাদকর্মী তথ্য সংগ্রহের জন্য পিস ল্যাব অ্যান্ড হসপিটালে গেলে হসপিটালের স্বত্বাধিকারী আব্দুল মজিদের ভাড়াটিয়া বাহিনী রাইয়ান লোদীর নেতৃত্বে অজ্ঞাতনামা ৫-৬ জন সন্ত্রাসী সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান করে। এ সময় মাই টিভির প্রতিনিধি জাকারিয়া মাহমুদ প্রতিবাদ করলে রাইয়ান লোদীর নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী জাকারিয়া মাহমুদের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব শাহজাদপুরে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- লাইফ হাসান চৌধুরী (ইত্তেফাক), মামুন রানা (বাংলাদেশ সময়), আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ), ফরিদ আহমেদ চঞ্চল (আজকের পত্রিকা), শফিকুল ইসলাম পলাশ (দোলন চাঁপা) প্রমূখ।

অন্যদিকে, এদিন দুপুরে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত অপর প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- আবুল কাশেম (নয়া দিগন্ত), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকণ্ঠ), এমএ জাফর লিটন (যায়াযায়দিন), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ), আল আমিন হোসেন (দিনকাল), শামছুর রহমান শিশির (এ যুগের দীপ), জহুরুল ইসলাম (আমার সংবাদ), সাগর বসাক (মানবজমিন), মণিরুল গণি চৌধুরী শুভ্র (প্রান্তিক সংবাদ), ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ), আবুল হাসনাত টিটো (এশিয়া বাণী), রাসেল সরকার (বাংলাদেশ বুলেটিন), নিজাম উদ্দিন (দৈনিক বগুড়া), নয়ন আলী (সময়ের আলো), জাহিদ হাসান (বণিক বার্তা), আরিফুল ইসলাম (ডেল্টা টাইমস) প্রমুখ।

সভা শেষে শাহজাদপুর প্রেসক্লাব ও প্রেসক্লাব শাহজাদপুরের সাংবাদিকরা যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন