ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ২৬ সমর্থকের বিরুদ্ধে মামলা


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ৪:১১

হামলা ও লুটপাটের অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ২৬ সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. সহিদউল্লাহর (শানু মোল্লা) সমর্কদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় এ মামলা করেন হামলার শিকার আ. বারেক খাঁর বড় ভাই মো. মোতালেব খাঁ। মামলায় মো. মামুন মোল্লা (৩০), জুলেয় মোল্লা (৩২), হাবিবুর রহমান (৪২), কবির মোল্লাসহ (৫২) মোট ২৬ জনকে ‍আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, আহত বারেক খাঁ ইউনিয়নের হাবিব বাজারে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে চায়ের দোকানদার। আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার কিচলুকে সমর্থন করেন। এতে প্রায়ই শানু মোল্লার লোকজন তাকে অকথ্যভাষায় গালিগালাজসহ হুমকি-ধমকি দিয়ে আসছিল। কিন্তু এরপরও তিনি নৌকাকে সমর্থন করায় শানু মোল্লার লোকজন তার দোকানঘরে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে দোকানঘর ভাংচুর এবং তাকে কুপিয়ে জখম করে। এ সময় দোকানে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় তারা। পরবর্তীতে বারেক  খা‍ঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী মো. সহিদউল্লাহ (শানু মোল্লা) বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমার লোকজন এমন কোনো ঘটনা ঘটায়নি।

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, একটি মামলা রুজু করা হয়েছে। তদন্তসাপেক্ষে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী