ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নাঈমের হত্যাকারীর ফাঁসি চাইলেন মেয়র তাপস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৫:১৭

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজছাত্র নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় হত্যাকারী গাড়িচালকের ফাঁসি দাবি করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। সহপাঠী নিহতের ঘটনায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগর ভবনের সামনে অবস্থান নেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এ সময় নাঈমের সহপাঠীদের সঙ্গে দেখা করে এ দাবি করেন মেয়র তাপস। ডিএসসিসি মেয়র আশ্বাস দেন, নিহত নাঈমের নামে এ বছরই ফুটওভার ব্রিজ করবে দক্ষিণ সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় সহপাঠী নিহতের ঘটনায় নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা মেয়রের সঙ্গে দেখা করার জন্য গেট খুলে নগর ভবনের ভেতরে প্রবেশ করেন।

জানা যায়, শিক্ষার্থীদের আট দফা দাবি মেয়রের কাছে জমা দেয়ার জন্য নগর ভবনের সামনে যান। কিন্তু মেয়রের দেখা না পাওয়ায় শিক্ষার্থীরা নগর ভবনের গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এর আগে গুলিস্তানে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।

সহপাঠী নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে তারা গুলিস্তানের অবরোধ তুলে নেন।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে মতিঝিল শাপলা চত্বরে দ্বিতীয় দিনের মতো কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা  ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’-সহ নানা ধরনের স্লোগান দেন।

জামান / জামান

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ