ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ১২-১৭ বয়সী শিক্ষার্থীদের ফাইজার ভ্যাকসিন প্রয়োগ শুরু


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৫:৪৬
পটুয়াখালী জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। বৃহষ্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ থেকে ১৭ বছর বয়সী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 
 
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের সঞ্চালনায় ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা আক্তার, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবুর রহমান।
 
ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে জেলা শহরের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৭৭ শিক্ষার্থীকে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান। ভ্যাকসিন প্রয়োগ করেন সিনিয়র নার্স জেসমিন আক্তার, শাহনাজ পারভীন, জিন্নাত জাহান ও নাজমা আক্তার।

এমএসএম / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ