ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৫:৫৫

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছে আতিক-হালিম পরিষদ। সাধান-জাকির পরিষদকে পরাজিত করে পূর্ণ প্যানেলে জয়লাভ করে এই পরিষদ। গত মঙ্গলবার (২৩ নভেম্বর) বিপিসির সংগঠন কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত  ভোটগ্রহণ করা হয়। রাতের দিকে ভোটের ফলাফল  ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুর-উন-নবী সাগর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবদুল হালিম, সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবদুল আজিজ মিয়া।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আবুল খায়ের, দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন সম্পাদক মো. কামরুল হাছান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আমিনুল হক মোল্লা বাবু।

নবর্নিবাচিত আতিক-হালিম পরিষদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সাদিকুর রহমান ও মহাসচিব মুহাম্মদ এয়াকুব। তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির