ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৬:৩৩
কুষ্টিয়া শহরতলীর ১৯নং ওয়ার্ডের ফুলতলায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোমিন শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটক মোমিন শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামের আলম শেখের ছেলে। সে কুষ্টিয়ার ফুলতলায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকত এবং স্থনীয় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিবেবে চাকরি করত বলে জানা গেছে।
 
ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুরে ১টার সময় তিনি তার মেয়েকে গোসল করানোর সময় তার মেয়ে তাকে জানায় তার বিশেষ অঙ্গে ব্যথা করছে। পরবর্তীতে মেয়েটির মা দেখেন শিশুটির বিশেষ অঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। সেই মুহূর্তে মেয়েটির মা মেয়েটির কাছে জানতে চাইলে সে অভিযুক্ত মোমিন শেখকে দেখিয়ে দেয়।
 
পরবর্তীতে বিষয়টি মেয়েটির মা তার বাড়ির মালিককে জানালে বাড়ির মালিক স্থানীয় কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করেন এবং এলাকাবাসী বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে অভিহিত করেন। পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মোমিন শেখকে আটক করে এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করে।
 
এ ঘটানার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী বলেন, ৪ বছরের শিশুর সাথে এমন অমানবিক আচরণ মেনে নেয়া যায় না। আমরা অভিযুক্ত মোমিন শেখের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
 
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল করিম বাবু জানান, ইতোমধ্যে অভিযুক্ত আসামিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি ন্যায়বিচার পাবে বলে আশা করি।
 
ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার