কমলগঞ্জে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর বাজারের বিসমিল্লাহ জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের পেছনের রুমের ওয়ালসহ স্টিলের দরজা ভেঙে দোকানে প্রবেশ করে ১০ মণ ওজনের লোহার সিন্দুক লুট করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়া ওই সিন্দুকে ৩০ ভরি স্বর্ণ, ৫০০ কেজি রুপা ও নগদ টাকা ছিল বলে জানান দোকান মালিক আব্দুল মতিন। বুধবার (৯ জুন) রাতের কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটে।
দোকানের কর্মচারী রিংকু দাস জানান, গত ৮ মে মঙ্গলবার দোকান মালিক আব্দুল মতিন তার বাবার অসুস্থতার খবর পেয়ে দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ঘুষকান্তা গ্রামে যান।
বৃহস্পতিবার (১০ মে) সকালে আব্দুল মতিনের ভাড়াটিয়া মুরগি ফার্মের মালিক হেমু কানু তার ফার্মে যাওয়ার সময় দেখেন বিসমিল্লাহ জুয়েলার্স দোকানের সামনের গ্রিল খোলা এবং তালাগুলো নিচে ফেলা। এ সময় তিনি ভেতরে গিয়ে দেখেন দোকানটির পেছনের স্টিলের দরজাও ভাঙা। তখন তিনি দোকান মালিককে বারবার ডেকেও কোনো সাড়াশব্দ না পেয়ে মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার কমিটির সেক্রেটারিকে থবর দেন। খবর পেয়ে তিনিও দোকানে এসে দেখেন দোকানের মালামাল তছনছ করা এবং দোকানের সিন্দুকও নেই।
খবর পেয়ে সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied