ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় ফাঁসি থেকে বাঁচলেন বাংলাদেশি ছাত্র


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ৩:৩৯

নিজের হোস্টেল রুমে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হওয়ার পর মৃত্যুদণ্ডে দণ্ডিত এক বাংলাদেশি ছাত্র ওই রায় থেকে রেহাই পেয়েছেন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের পরিপ্রেক্ষিতে ওই শাস্তি থেকে বাঁচলেন তিনি। মালয়েশিয়ার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের নাম মোহাম্মদ হাবিবুল হাসান। 

গতকাল বৃহস্পতিবার বিচারকদের তিন সদস্যের একটি প্যানেল বলেন, হাবিবুল হাসানের আপিলের পেছনে যুক্তি রয়েছে, অন্যদিকে প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। প্যানেলের প্রধান বিচারপতি বিচারক দাতুন হানিপাহ ফকিরুল্লাহ বলেন, যদিও হাবিবুলের হোস্টেল থেকে গাঁজা পাওয়া যায়, কিন্তু আত্মপক্ষ সমর্থনে তিনি বলেছেন, ওই গাঁজা জাওয়াদ নামে অন্য এক ছাত্রর। জাওয়াদ ইউনিভার্সিটির বাইরে থাকতেন এবং গাঁজাগুলো জব্দ হওয়ার পরদিনই আত্মহত্যা করেন তিনি। তবে আগে হাবিবুলের এ দাবি আমলে নেননি বিচারকরা।

বিচারক হানিপাহ বলছেন, হাবিবুলের এই দাবি আমলে না নেয়া ঠিক হয়নি। হোস্টেল সুপারের কাছে হাবিবুল আদৌ কখনো দোষ স্বীকার করেছিলেন কি-না, তা নিয়ে আগের বিচারকরা সঠিক প্রশ্ন করেননি বলেও মনে করেন বিচারপতি হানিপাহ।

২০১৭ সালের ১০ ডিসেম্বর হাবিবুলের হোস্টেল রুম থেকে ওই গাঁজা জব্দ করা হয়েছিল।  এরপর তার বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগে মামলা হয় ও তার বিচার শুরু হয়। 

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা