গোবিন্দগঞ্জে ঘাস চাষে সাবু মিয়ার ভাগ্যবদল
দেশের খাদ্যের অভাব পূরণ করতে গরু, ছাগল পালনে গুরুত্ব দিয়েছে সরকার। গরু, ছাগলের খাদ্যের অভাব পূরণ করতে বাংলাদেশে চার জাতের ঘাস চাষ হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে হরিপুর গ্রামের মৃত আব্দুর রহমানে ছেলে সাবু মিয়া ঘাস চাষ করে নিজের ভাগ্যবদল করেছেন।
কৃষক সাবু মিয়ার সাথে কথা বলে জানা যায়, পাঁচ বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে য়াওয়ার জন্য নিজের সহায়-সম্বলটুকু বিক্রি করে চার লাখ টাকা দালালের কাছে জমা দিয়ে কয়েক বছর ঘুরেও বিদেশ যাওয়া হয়নি। হতাশ হয়ে পরে সংসারযন্ত্রের চাকা ঘোরাতে তাকে কত কি-না করতে হয়েছে। তারপরেও নুন আনতে পানতা ফুরায় সংসারে। একবেলা খেয়ে অন্যবেলা না খেয়ে দিন পার করেছেন তিনি। পাঁচ বছর পূর্বে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে জমি বন্ধক নেয়। ওই বন্ধককৃত জমিতে লিপিয়ার জাতের ঘাস চাষ করে ১৫ হাজার টাকা বিক্রি করে। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তার মাসিক আয় ১ লাখ টাকার অধিক। সে এখন ২৫ বিঘা জমিতে চার জাতের নেপিয়ার, ফোরজি কার্টিং, পাকচং ওয়াং, রেড পাকচং চাষ করে।
তিনি বলেন, আমার ঘাসের জমিতে প্রতিদিন ১০-১২ জন লোক কাজ করে। আমি প্রতিদিন ৯-১০ হাজার টাকার ঘাস বিক্রি করছি। লেবার খরচ ও চাষ খরচ বাদ দিলে প্রতি মাসে আমার এক লাখ টাকার বেশি আয় থাকে। আমি সরকারিভাবে কোনো প্রশিক্ষণ বা সহায়তা পাইনি। যদি আমাকে সহায়তা করা হয় তাহলে আমার এ প্রজেক্ট আরো বড় করতে পারব এবং আরো কর্মসংস্থান সৃষ্টি হবে।
ঘাস চাষে কিভাবে এত লাভ করছেন- জানতে চাইলে বলেন, বাংলাদেশের অন্য যে কোনো ফসলের তুলনায় ঘাসের চাষ কম ব্যয়বহুল। কোনো কীটনাশক লাগে না, সেচও কম লাগে। একবার কোনো জমিতে ঘাস লাগালে পরের টানা তিন বছর ধরে ফলন পাওয়া যায়। যদি এক বিঘা জমিতে নেপিয়ার চাষ করা যায় তবে প্রতি মাসে সেখান থেকে ঘাস কাটা যায়। এক বিঘা জমি থেকে ৩ হাজার আঁটি (৫-৬ কেজি ওজনের) ঘাস কাটা যায়, যার বর্তমান বাজারমূল্য ২০-৩০ হাজার টাকা (প্রতি আঁটি ৮-১০ টাকা)। এক বছরে এভাবে একই জমি থেকে ৭-৮ বার ঘাস কাটা যায়। প্রতি বিঘা জমিতে বছরে খরচ হয় ৩০-৪০ হাজার টাকা আর লাভ হয় দেড় থেকে দুই লাখ টাকা।
বাংলাদেশের আমিষজাতীয় খাদ্যের অভাব পূরণ করতে এবং পশু পালনের জন্য এই ঘাসগুলো অত্যন্ত উপযোগী। সরকারিভাবে স্বল্পসুদে ঋণ এবং উপযুক্ত সহায়তা দেয়া হলে সাবু মিয়ার মতো আরো অনেকেই এই ঘাস চাষ করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন বলে মনে করেন সচেতন মানুষ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, খুব শীঘ্রই প্রাণী পুষ্টির আওতায় ঘাসচাষীদের সহয়াতা দেয়া হবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন