ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সশরীরে রিভিউ ক্লাসের পক্ষে জবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১০-৬-২০২১ রাত ৯:১৪

সশরীরে রিভিউ ক্লাস এর পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার  দুপুরে উপাচার্যকে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা সশরীরে রিভিউ ক্লাস ও ঈদের পর পরীক্ষার দাবি জানিয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, 'চলমান করোনা পরিস্থিতি ও দফায় দফায় লকডাউনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। এমতাবস্থায়, আমরা হলহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খুলে যাবে, ক্লাস-পরীক্ষা হবে এমন নিউজ পেয়ে ২-১ বার মেস,বাসা ভাড়া নিয়েছি এবং পরবর্তীতে একা ঢাকায় থাকা সম্ভব না বিধায় সেগুলো আবার ছেড়েও দিতে হয়েছে।'

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৮ জুন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সাথে উপাচার্য মহাদয়ের আলোচনা সভায় অনলাইনে রিভিউ ক্লাস ও জুলাইয়ের প্রথম সপ্তাহে সশরীরে পরীক্ষার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বর্তমানে অনলাইনে রিভিউ ক্লাস নিয়ে আমরা শিক্ষার্থীরা চিন্তিত। অনলাইন ক্লাসের ঘাটতি পোষাতে যে রিভিউ ক্লাস, সে রিভিউ ক্লাসই অনলাইনে নেওয়া হলে ঘাটতি কতটা পূরণ হবে প্রশ্ন থেকে যায়। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অনলাইনে রিভিউ ক্লাস নিয়ে শিক্ষার্থীদের অসন্তুষ্টির বিষয়টি উঠে এসেছে। এছাড়াও অনলাইন ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সিংহভাগই গ্রামে অবস্থান করেছিলো। গ্রামে নেটজনিত সমস্যা ও শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন জীবিকায় জড়িয়ে যাওয়ায় ক্লাসে নিয়মিত হতে পারেনি। এছাড়ও অনেক শিক্ষার্থীর ক্লাসে অংশ নেওয়ার মতো ডিভাইসেরও অভাব ছিলো।'

স্মারকলিপিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খোলার প্রসঙ্গে অনলাইন কয়েকটি জরিপের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত এই যে, পহেলা জুলাই থেকে ১৫ জুলাই অবধি আমরা ক্যাম্পাসে শ্রেণীকক্ষে স্ব-শরীরে রিভিউ ক্লাস-মিড টার্ম ও আসন্ন পবিত্র ঈদুল আযহার স্বল্প বন্ধের পর পরই স্ব-শরীরে শ্রেণিকক্ষে পরীক্ষা দিতে ইচ্ছুক। কারণ, নানা জটিলতা, সমস্যা ও নেট সংযোগের জন্য এতদিন আমাদের অনলাইন ক্লাসগুলোতে সকল শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্মের আওতায় আসতে পারে নি। এমতাবস্থায়, আবারও যদি সেই অনলাইনেই রিভিউ ক্লাস নেয়া হয় তাহলে সেটি আমাদের জন্য ফলপ্রসূ হবে না। অন্যদিকে, এতদিন বন্ধ থাকার পর স্বল্প সময়ের মধ্যে আমাদের মেস,বাসা খোঁজা,পরীক্ষার ফিস ও অন্যান্যদি খরচ বহন করার জন্য আর্থিক ও মানুষিক প্রস্তুতি নেয়া প্রয়োজন।'

স্মারকলিপির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. ইমদাদুল হক বলেন, সামনের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা করা হবে।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত