ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে নবাগত সহকারী শিক্ষকদের বরণ করল প্রাথমিক শিক্ষক সমিতি


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ৪:৩৬

কমলগঞ্জ উপজেলায় ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ করল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়েজন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ইসহাক মিঞা, জয়কুমার হাজরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মামুনুর রশিদ ভূঁইয়া, সভাপতি, সাধারণ সম্পাদক মো. মোসাহিদ আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এটিএম আনিসুর রহমান, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দীন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- ভেড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, সতিঝিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা ইয়ামিন ইমু। বক্তারা কমলগঞ্জ উপজেলায় নবাগত শিক্ষকদের এভাবে বরণ করে নেয়ার জন্য সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সুন্দর আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।

এমএসএম / জামান

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়