ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় ৩ ইউপি নির্বাচনে ১ নারীসহ ১৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৬-১১-২০২১ বিকাল ৫:৪৪

পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৫ জন ও সাধারণ ওয়ার্ডে ১২১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশের মধ্যে বৃহস্পতিবার শেষদিন বিকেল পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এরমধ্যে চাকামইয়া ইউনিয়নের একজন নারীসহ মোট ৬ জন চেয়ারম্যান পদে ও সংরক্ষিত নারী ৯ জন, সাধারণ ওয়ার্ডে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। টিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী ১৩ জন ও সাধারণ ওয়ার্ডে ৪২ জন মনোনয়নপত্র জমা দেয়। এছাড়া নীলগঞ্জ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত নারী ১৩ জন ও সাধারণ ওয়ার্ডে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। 

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবদুর রশিদ গনমাধ্যমকে জানান, চতুর্থ ধাপের নির্বাচনে কলাপাড়ায় চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তিন ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৬ ডিসেম্বর ভোট। এরমধ্যে টিয়াখালী ইভিএম পদ্ধতিতে এবং চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত