ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পাকিস্তানের প্রশংসায় ভাসছেন লিটন -মুশফিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২১ বিকাল ৬:৪৭

টেস্টে এমন দিন শেষ কবে কাটিয়েছে বাংলাদেশ দল, সেটি পরিসংখ্যান ঘেটে বের করতে হবে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দলীয় রান পঞ্চাশ ছোঁয়ার আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পাকিস্তানি বোলারদের তাণ্ডব থেকে দলকে টেনে তোলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিনে আর কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ২৫৩ রান তুলে দিনের খেলা শেষ করে টাইগাররা।

প্রথম দিনের খেলা শেষে লিটন-মুশফিককে প্রশংসা বন্যায় ভাসান পাকিস্তানি পেসার হাসান আলী, ‘দেখুন আমাদের পরিকল্পনা ছিল যদি আগে বোলিং করতে হয় তাহলে শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করবো। আমরা এই পরিকল্পনায় সফলও ছিলাম। তবে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে, যেভাবে মুশফিক ও লিটন যেভাবে ব্যাটিং করেছেন।’

হাসানের মনে হচ্ছে, পাকিস্তানের হাত থেকে ম্যাচটা বের করে নিয়েছেন মুশফিক ও লিটন, ‘তারা দুজন আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গেছে। আমার মতে, দুজনই দারুণ ইনিংস খেলেছে। প্রথম সেশনের পর বল ব্যাটে আসা শুরু হয়ে গিয়েছিল। আমরা ব্রেক থ্রু নিতে পারিনি। তবে টেস্ট ক্রিকেট এমনই। আমরা (দ্বিতীয় দিন) সকালে শুরুতেই উইকেট নিতে চেষ্টা করবো।’

ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে উইলোবাজি করেছেন লিটন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দিনশেষে অপরাজিত আছেন ১১৩ রানে। সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিক দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করবেন ৮২ রান নিয়ে।

হাসান জানালেন, দ্বিতীয় দিনের শুরুতেই এই দুই ব্যাটসম্যানকে ফেরানোর লক্ষ্য তাদের। দলীয় সংগ্রহ ৩৫০ হওয়ার আগেই আটকাতে চান স্বাগতিক দলকে।পাকিস্তানি এই পেসার বলেন, ‘আমি মনে করি তারা ভালো অবস্থানে আছে। দিন শেষে আড়াইশো রান করে ফেলেছে। দুজন সেট ব্যাটসম্যান যেভাবে খেলছে, আমরা যদি তাদের ৩৫০ রানে আটকে ফেলতে পারি, তাহলে সেটা দুর্দান্ত হবে। এরপর পিচ যেমন এবং আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে, ইনশাআল্লাহ্‌ আমরাও বড় স্কোর করবো।’

উইকেটের চরিত্র প্রসঙ্গে হাসানের ব্যাখ্যা, ‘দেখুন পিচটা স্লো। আমরা সবাই জানি এখানে স্লো পিচ হয়। আমাদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। চেষ্টা করবো ঠিক জায়গায় বোলিং করতে, যাতে ব্যাটসম্যানরা ভুল করে এবং আমাদের উইকেট নেওয়ার বেশি সুযোগ আসে।’

এমএসএম / এমএসএম

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি