দেশে ফিরেছেন আফগানিস্তানে আটকে পড়া সব বাংলাদেশি
সশস্ত্র তালেবান গোষ্ঠীর কাবুল দখলের পর আফগানিস্তানে অবস্থান করা সব বাংলাদেশি দেশে ফিরেছেন। সবশেষ ইরান হয়ে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ছয়জন। শুক্রবার (২৬ নভেম্বর) উজবেকিস্তানের তাসখন্দের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, আফগানিস্তানের জালালাবাদে তাবলিগ মারকাজের মাক্কি মসজিদে অবস্থান করা ছয় বাংলাদেশি বুধবার (২৪ নভেম্বর) ইরান হয়ে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ পর্যন্ত ৩২ বাংলাদেশিকে আফগানিস্তান থেকে ফেরানো হয়েছে। সবশেষ দেশে ফেরা ছয় বাংলাদেশি হলেন- মো. সেরাজুল ইসলাম, সাঈদ মোহাম্মদ সোহেল, কাজী সারোয়ার সাকলায়েন, মো. আবদুর রশিদ মিয়া, মো. আলফাজুল হক ও মো. মসিউর রহমান।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, আফগানিস্তানে আটকে পড়া সব বাংলাদেশি দেশে ফিরেছেন। সব মিলিয়ে ৩২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সবশেষ আফগানিস্তানের জালালাবাদের মাক্কি মসজিদে অবস্থান করা ছয় বাংলাদেশিকে ইরান হয়ে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে।
চলতি বছরের আগস্টের মাঝামাঝি তালেবান বাহিনীর আফগানিস্তান দখল করে। সেই থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে সবাইকে ফেরানো সম্ভব হয়েছে। তবে এ নিয়ে বেশ বেগ পেতে হয়েছে। কয়েক দফায় বিভিন্ন দেশ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরাতে হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাসখন্দের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা