সেঞ্চুরিটা বড় করা হলো না লিটনের
আগের দিনের পুরোটা সময় দারুণ সাবলীল ছিলেন। ছুঁয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই লিটন দাস ফিরলেন দ্বিতীয় দিনের শুরুতেই। তাতে সেঞ্চুরিটাকে আরও বড় করা হলো না তার।
প্রথম দিন শেষ করেছিলেন ১১৩ রান নিয়ে। দ্বিতীয় দিনে তার সঙ্গে যোগ করতে পারলেন মাত্র একটি রান। দিনের দ্বিতীয় ওভার করতে এসেছিলেন হাসান আলী। শেষ বলটা ভেতরে ঢুকে গিয়েছিল হঠাৎ। লিটনের রক্ষণ ভেদ করে সেটা আঘাত হানে তার প্যাডে।
এলবিডব্লিউর জোরালো আবেদন শুরুতে নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার মাইকেল গফ। তবে রিভিউ নিয়ে সফল হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তাতেই ইতি ঘটে লিটনের দারুণ সুন্দর ইনিংসটির। গতকাল ৪৯ রানে চতুর্থ উইকেট পতনের পর এসেছিলেন ক্রিজে। মুশফিককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কাটা সামলেছেন প্রথমে, এরপর শক্তপোক্ত ভিতের ওপর দাঁড়িয়ে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ