অভিষেক রাঙাতে পারলেন না ইয়াসির
প্রথম শ্রেণীর ক্রিকেটে ইয়াসির আলী রাব্বির পরিসংখ্যানটা নেহায়েত মন্দ নয়। তবে অনেক প্রতীক্ষার পর যখন অবশেষে টেস্ট অভিষেক হলো, তাতে দেখা গেল না সে পরিসংখ্যানের ছাপ। হাসান আলীর বলে বোল্ড হলেন ব্যাট প্যাডের মাঝে বিরাট বড় ফাঁক রেখে। তাতে ঘরের মাঠে অভিষেকটা আর রাঙানো হলো না তার।
অভিষেক বলেই হয়তো, শুরুতে বেশ স্নায়ুচাপে পড়ে বেশ নড়বড়েই মনে হচ্ছিল তাকে। ১২তম বল খেলে ফেললেও তখনো তিনি খোলেননি রানের খাতা, হাসান আলীর ভেতরে ঢোকা বলটা মিস করে গিয়েছিলেন। তা গিয়ে আঘাত হেনেছিল স্টাম্পে। যদিও রিভিউতে দেখা গেছে, তা মিস করে গেছে লেগ স্টাম্পও, সে যাত্রায় তাই বেঁচে গিয়েছিলেন তিনি।
১৪তম ডেলিভারিতে গিয়ে রানের খাতা খোলেন তিনি। প্রতিপক্ষ শিবিরের সেরা বোলার শাহিন আফ্রিদিকে দারুণ এক কভার ড্রাইভে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাউন্ডারি আর রানটা পেয়ে যান তিনি।
তবে ভুলটা করলেন এরপরের ওভারেই। হাসান আলীর বলটা ভেতরে ঢুকে গিয়েছিল, ইয়াসির সেটা সামনের পায়ে খেলতে গিয়ে রেখে দিয়েছিলেন ব্যাট-প্যাডের মাঝে বিরাট এক ফাঁকা জায়গা। তাতেই ছত্রখান হয় তার স্টাম্প, অভিষেক ইনিংসটা থামে মাত্র চার রানেই।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ