ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তামিমকে ছাড়িয়ে যেতে পারলেন না মুশফিক


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১১:১৬

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তামিম ইকবাল। সেই তামিম চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে নেই স্কোয়াডে। তাকে তাই ছুঁয়ে ফেলার সুযোগ ছিল মুশফিকুর রহিমের সামনে। কিন্তু তিনি সেটা কাজে লাগাতে পারলেন কই?

সাদা পোশাকে ৬৪ ম্যাচ খেলা তামিম ১২৩ ইনিংসে করেছেন ৪৭৮৮ রান। বন্ধু তামিম থেকে ৯২ রান কম নিয়ে মুশফিক নেমেছিলেন এই ম্যাচে।

পাকিস্তানের বিপক্ষে সাগরিকার পাড়ে মাঠে নেমে যেভাবে ব্যাট হাতে দাপট দেখাচ্ছিলেন তিনি, তাতে মনে হচ্ছিল, আজই বুঝি রেকর্ডটা নিজের করে নেবেন তিনি। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে অপরাজিত ছিলেন ৮২ রান করে। আজ (শনিবার) দ্বিতীয় দিনের শুরুতেও খেলছিলেন নিখুঁতভাবেই। কিন্তু রেকর্ড ছোঁয়া থেকে এক রান দূরে থাকতেই করলেন ভুল, আর তাতেই সর্বনাশ। করিডোর অফ আন্সার্টেইন্টিতে করা ফাহিম আশরাফের বলে খোঁচা দিলেন, তা গিয়ে জমা পড়ল উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। রিভিউ নিয়ে নষ্ট করলেন এরপর। তার ইনিংসটা শেষ হলো ৯১ রানে।

রেকর্ড ছোঁয়া হলো না, তাতে অষ্টম টেস্ট সেঞ্চুরিটাও রয়ে গেল অধরাই। তাতে বাংলাদেশও পড়ে গেছে বেশ বিপাকেই। ২৭৬ রানে সপ্তম উইকেট খুইয়ে বসায় বড় স্কোরকে আপাতত অসম্ভব বলেই মনে হচ্ছে টাইগারদের।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’