ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মেসি ব্যালন ডি’অর জিতে গেছেন, জানাচ্ছেন তারা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১১:২২

ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর কে পাচ্ছেন এ বছর, সেটা ঘোষণা হতে এখনো দুই দিন বাকি। তার আগেই চাউর হয়ে গেছে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাতেই উঠতে যাচ্ছে এবারের পুরস্কারটা। 

৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা বছরের প্রথম ভাগে বার্সেলোনার হয়ে ছিলেন দুরন্ত ফর্মে। এরপর আর্জেন্টিনার হয়ে জিতেছেন পরম আরাধ্য কোপা আমেরিকা শিরোপা। 

নানা নাটকীয়তা শেষে মেসি বার্সেলোনা ছেড়েছেন এরপর। নতুন ক্লাব পিএসজির হয়ে ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ীর চিরচেনা সেই ফর্মের দেখা মিলছে না। তবে বছরের প্রথম ভাগে যা করেছেন তিনি, সেটাই তার হাতে ব্যালন ডি’অর তুলে দেওয়ার জন্য যথেষ্ট, বিশ্বাস অনেক গুণীজনেরই। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপের শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিক জানাচ্ছেন, আর্জেন্টাইন অধিনায়ক আবারও বনে গেছেন বিশ্বসেরা ফুটবলার। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল চিরিঙ্গিতোর সাংবাদিক হোসেপ পেদরেরোল জানাচ্ছেন সেটা। 

সম্প্রতি টুইটারে তিনি জানিয়েছেন ব্যালন ডি’অরের ক্রম। সেখানে মেসি আছেন তালিকায় সবার ওপরে। পরের দু’জন হলেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কারিম বেনজেমা, আর বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। 

ইতালিয়ান প্রতিবেদক মাতেও মোরেনোও মেসির ব্যালন ডি’অর জেতার খবরই ফাঁস করেছেন। ব্যক্তিগত সংবাদ মাধ্যমে লিখেছেন, ‘মেসি (ব্যালন ডি’অর জিতে গেছেন), তার বন্ধুরা ইতোমধ্যে জেনেই গেছেন।’সাবেক ও বর্তমান অনেক ফুটবলারই মনে করছেন, এবারের ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে এগিয়ে আছেন মেসিই। গ্যারি লিনেকার ও জেরার্ড পিকে আছেন এ তালিকায়।

অনেকে আবার ভিন্নমতও পোষণ করছেন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ডের মতে, এ পুরস্কারটা হাতে ওঠা উচিত রবার্ট লেভান্ডভস্কির। আর বার্সেলোনায় মেসির পূর্বসূরি রিভালদোর চোখে এবারের ব্যালন ডি’অর মোহামেদ সালাহর প্রাপ্য।

আগামী সোমবার রাতে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক এই পুরস্কারটি বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে। গেল বছর এই পুরস্কারটি পাওয়ার ক্ষেত্রে অবিসংবাদিতভাবে এগিয়ে ছিলেন রবার্ট লেভান্ডভস্কি। তবে করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পুরস্কারটি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করলে তিনি গেলবারের পুরস্কার জেতা থেকে বঞ্চিত হন।

তবে বুন্ডেসলিগা তারকা চলতি বছরও বায়ার্ন মিউনিখের হয়ে ধরে রেখেছেন তার আগুনে ফর্ম। ভেঙে দিয়েছেন জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। 

কারিম বেনজেমাও রিয়াল মাদ্রিদের হয়ে আছেন দুরন্ত ফর্মে। ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর থেকেই রিয়ালের আক্রমণভাগকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তার ব্যত্যয় ঘটেনি গেল মৌসুমেও। সঙ্গে যোগ হয়েছে তার জাতীয় দলের পারফর্ম্যান্সও, যেটা অনুপস্থিত ছিল শেষ পাঁচ বছরে। ২০১৫ সালের পর চলতি বছরে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা ফেরত পেয়েছেন তিনি। ফিরেই দলকে জিতিয়েছেন উয়েফা নেশন্স লিগের শিরোপা।

লিওনেল মেসির পুরনো প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও আছেন ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়। তবে ২০২১ সালের পুরস্কারটি জেতার দৌড়ে মোটেও ফেভারিট নন তিনি। যদিও মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি’অর আছে তার ঝুলিতে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে