ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে অসহায় বস্তিবাসীদের আহাজারি


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১২:৩৯
টঙ্গীর হাজী মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু সহস্রাধিক ঘর পোড়েনি, পুড়ে ছাই হয়ে গেল হাজারো অসহায় মানুষের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় সহস্রাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২৭ নভেম্বর) ভোররাতে টঙ্গী বাজার সেনা কল্যাণ ভবনসংলগ্ন হাজীর মাজার বস্তিতে একটি টিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে হঠাৎ করে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আগুন চারপাশে ছড়িয়ে পরলে আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে বাসা থেকে বেড়িয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
স্থানীয় মুদি দোকানি সালেহা আক্তার জানান, আগুনে তার বাসার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি দোকানের বিক্রির টাকা-পয়সা সব পুড়ে যায়।
 
গাড়িচালক আবুল খায়ের জানান, সারাদিন গাড়ি চালিয়ে বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। ভোররাতে আগুন লাগলে নিজের জীবন ও বউ-বাচ্চা নিয়ে বেরিয়ে এসেছি। জরুরি কাগজপত্র ও সকল মালামাল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। 
 
স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের খাবার ব্যবস্থা চলমান থাকবে। গাজীপুর-২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সাথে পরামর্শক্রমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। 
 
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মানিকউজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টঙ্গী জোনের ৩টি, উত্তরা জোনের ৩টি, কুর্মিটোলা থেকে ২টি ও পুর্বাচল থেকে ১টিসহ মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এমএসএম / জামান

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী

মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক

চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত

নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার

অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী

বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল