ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাসচালক নিহতের ঘটনায় হাটহাজারীতে অবরোধ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১২:৫৫

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আমিন জুটমিল ১ নম্বর গেট এলাকায় শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দ্রুতযান সার্ভিসের আব্দুর রহিম (৪২) নামে এক চালককে পিটিয়ে মারার অভিযোগে হাটহাজারীতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ওই চালকের তার মৃত্যু হয়। নিহত চালকের বাড়ি রাউজান উপজেলার গহিরা আর্তুনি ঘাটা এলাকায়। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ নভেম্বর) সকালে হাটহাজারী বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা কোনো গাড়ি ছেড়ে যেতে দেননি।

পরিবহন শ্রমিক ও বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন আমিন জুটমিল ১ নম্বর গেট এলাকায় নোহা গাড়িকে সাইড দেয়া নিয়ে দ্রুতযান স্পেশাল সার্ভিসের ওই চালককে বেধড়ক মারধর করে নোহার যাত্রীরা। পরে আাহত অবস্থায় তাকে বাসের যাত্রীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিমের মৃত্যু হয়। এ খবর পরিবহন শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা হাটহাজারী বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসাইন ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে আসেন এবং অবরোধ তুলে নেন।

এ বিষয়ে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান জানান, আমরা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সাথে আলোচনা করেছি। তারা ‍ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমাদের আশ্বাস দিয়েছেন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, এ আন্দোলন শ্রমিকদের আন্দোলন। অকালে সহকর্মীকে হারানোর প্রতিবাদে আন্দোলন। আমরা এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি। হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ