কমলগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা হয়েছে কমলগঞ্জের তিলকপুর শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে ভক্ত এবং দলের সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রদল নেতা আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা আলহাজ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন টিপু, সফিকুল ইসলাম সুফি, আব্দুল আহাদ, কমলগঞ্জ উপজেলা তাঁতী দলের আহ্বায়ক লক্ষ্মী মোহন সিংহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমেদ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। প্রিয় এ মানুষটির সুস্থতা কামনা করে মণিপুরী সম্প্রদায়ের মানুষরা শুক্রবার সন্ধ্যায় প্রার্থনা করেছেন।
এমএসএম / জামান
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
Link Copied