কমলগঞ্জে করোনার টিকা নিয়ে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা
মৌলভীবাজারের কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এ সময় ডাকবাংলোতে টিকা নিতে আসা শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় ছিল। পরীক্ষার আগে টিকা গ্রহণ করতে পেরে পরীক্ষার্থীরাও খুশি। শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া, কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন।
টিকা গ্রহণ করে কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আঁখি সুলতানা বলেন, টিকা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুব ভালো লাগছে। আরেক শিক্ষার্থী নাজমিন আক্তার বলেন, টিকা গ্রহণ করে নিজেকে আজ সুরক্ষিত মনে হচ্ছে। আমার সঙ্গে আমার সহপাঠীরাও টিকা গ্রহণ করেছে। টিকা দেয়ার ব্যবস্থা করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, টিকা নেয়ার পর তাদের কোনো সমস্যা হয়নি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, সব মিলিয়ে প্রায় আড়াই হাজার এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হবে। শনিবার প্রথম দিনে কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় ও বিএএফ শাহীন কলেজ শমসেরনগরের শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। রোববার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ও সুজা মেমোরিয়াল কলেজের পরিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার