দিশেহারা কৃষক
শাহজাদপুরে সরিষা ক্ষেতে কাটুই পোকার আক্রমণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরিষা ক্ষেতে কাটুই পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা। বিষটোপ ও সেক্সফেরমন ফাঁদ দিয়েও কোনো কাজ হচ্ছে না। ফলে রাতজেগে টর্চলাইট দিয়ে সরিষা ক্ষেতে পোক মারছেন কৃষকরা। এ উপজেলায় ১৩টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাবিবুল্লাহনগর, কায়েমপুর, গাড়াদহ, পোতাজিয়া ও রূপবাটি ইউনিয়ন। বাকি ইউনিয়নে সরিষা ক্ষেতে কাটুই পোকা দমন করা গেলেও ওই ৪টি ইউনিয়নে কৃষকের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ১২ হাজার ৪৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে, যা গত বছরের চেয়ে ১ হাজার ৫২৫ হেক্টর বেশি। বোরো ধানের আগেই এ উপজেলায় কৃষকরা সরিষার আবাদ করে থাকেন।
কৃষি বিভাগ সূত্রে আরো জানা গেছে, ১ বিঘা জমিতে সরিষা আবাদের জন্য সার, কীটনাশক ও বীজসহ খরচ পড়ে ৫ হাজার টাকা।
হাবিবুল্লাহনগর ইউনিয়নের বেড়াকুচাটিয় গ্রামের সরিষাচাষি মজ্জেমসহ একাধিক সরিষাচাষির সাথে কথা বলে জানা গেছে, বন্যার পানি নেমে যাওয়ার পর এবার জমিতে তারা সরিষার বীজ ছিটিয়ে দেন। সরিষার গাছ বের হওয়ার পর জমিতে কাটুই পোকার আক্রমণ শুরু হয়। ফাঁদ পেতে ও বিষটোপ দিয়েও পোকা দমন করা কঠিন হয়ে পড়েছে। জমিতে একাধিক চাষ করে সরিষার বীজ বপন করতে হয়েছে।
শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস সালাম কাটুই পোকার আক্রমণের কথা স্বীকার করে জানান, এ পোকার বসবাস মাটির নিচে। রাতের অন্ধকারে এ পোকা গাছের গোড়া কেটে দেয়। কাটুই পোকার হাত থেকে রক্ষার জন্য উপজেলার সরিষাচাষিদের মাঝে সেক্সফেরমন ফাঁদ বিনামূল্যে সরবারহ করা হয়েছে। এই ফাঁদে পুরুষ ফড়িং নিধন করায় কাটুই পোকার উপদ্রব অনেকটাই কমে গেছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন