ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গাজীপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ৩:৩৯

গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় মা-মেয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যক্তিগত ও আর্থিক লেনদেনের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ ও মহিউদ্দিন ওরফে বাবু। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এসব তথ্য জানিয়েছেন জিএমপির উপ-কমিশনার জাকির হাসান।

তিনি বলেন, গত বুধবার রাতে দেশীপাড়ার একটি নির্জন টেক এলাকায় স্থানীয় নরুন এলাকার বাসিন্দা ফেরদৌসী ও তার মেয়েকে গলা কেটে হত্যা করা হয়। এ ব্যাপারে পরদিন নিহত ফেরদৌসীর ভাই ইজ্জত আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও স্বজনদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত জাহিদুল ইসলাম খান ও মহিউদ্দিন ওরফে বাবুকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের বরাতে উপ-কমিশনার আরো বলেন, ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক লেনদেন নিয়ে জাহিদের সঙ্গে ফেরদৌসীর বিরোধ ছিল। এছাড়া সম্প্রতি বাবুর সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। এজন্য বাবু ফেরদৌসীকে দায়ী করে। এসব কারণে বাবু ও জাহিদ ফেরদৌসীকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ইন্স্যুরেন্সের কথা বলে দেশীপাড়ায় মোবাইল ফোনে ডেকে নেয় জাহিদ। ফেরদৌসী ও তার মেয়ে ঘটনাস্থলে পৌঁছলে হত্যাকারীরা তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়