গোবিন্দগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মারপিট দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে নির্বাচনী অফিসকে কেন্দ্র করে মারপিট, ভাংচুর ও দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা লুটপাটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বন্দরে বটতলা নামক স্থানে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম প্রধানের অফিসে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী রেজোয়ান মুন্সীর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকৃতির লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ অনধিকার প্রবেশ করে অফিসে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে এবং অফিসে থাকা লোকজনদের অকথ্যভাষায় গালিগালাজ করেয়া অফিস ছেড়ে দিতে বলে। অফিস ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করলে রেজোয়ান মুন্সীর হুকুমে আসামিরা মারপিট শুরু করলে হামিদুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান, এমদাদুল, ইউনুছ আলী, আশরাফুল, জুয়েল, মোসলেম, ছহির উদ্দিন, মমিন জাফু, দুলালসহ আরো ১০-১৫ জন গুরুতর আহত হন। এদের সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এছাড়া মামলার বাদী ফারুক হোসেনের বন্দরস্থ বারি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর এবং ক্যাশ বাক্সে থাকা সাড়ে ৪ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপতিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে রেজোয়ান মুন্সী ও হামিদুলসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং ৩৭, তারিখ ২৪-১১-২০২১ইং।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন