শাহজাদপুরে নবনির্বাচিত এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা দিয়েছে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় শাহজাদপুর পৌর শহরের শক্তিপুরে প্রফেসর মেরিনা জাহান কবিতার বাসবভনে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শাহজাদপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আ’লীগের সদস্য অ্যাড. আব্দুল হাই, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমুখ।
সংবর্ধনা সভায় আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগের নৌকা প্রতীকের ১০ প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হয়। সংবর্ধনা ও আলোচনা সভায় প্রতিটি বক্তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ব্যক্ত করেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, ইউপি নির্বাচন নিয়ে যারা সমালোচনা করছেন তারা গত ৭ বছরের তথ্য জেনে তারপর সমালোচনা করবেন। গত ৭ বছরে টিআর, কাবিখাসহ প্রতিটি উন্নয়নকাজের অর্থ কোথায় গেছে, সে বিষয়টি উদ্ঘাটন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমি সবেমাত্র নির্বাচিত হয়েছি, আমাকে সময় দিন। আমি শাহজাদপুরের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করব।
এর আগে দুপুর ১টায় শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মহেশপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা নবনির্বাচিত এমপি বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাকে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পৌর শহরের শক্তিপুরের বাসভবনে নিয়ে আসেন।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী