সারাদিন কেবল হতাশই হলো বাংলাদেশ
পাকিস্তান রান করছে। বাংলাদেশ কেবল তাকিয়ে দেখছে। বাস্তবতা আসলে এটাই। অন্তত পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের পর অবস্থাটা এমনই। ৫৭ ওভার বল করেও যে পাকিস্তানের একটি উইকেটও তুলতে পারেনি মুমিনুল হকের দল। আগের দিন স্বপ্নের মতো কাটলেও দ্বিতীয় দিনে ডুবতে হয়েছে কেবলই হতাশায়।
শুরুটা হয়েছিল লিটন দাসকে দিয়ে। আগের দিন এত দারুণ সব শট খেলেছেন, টাইমিং ছিল চোখের জন্য শান্তির। আশা ছিল, দ্বিতীয় দিনেও হয়তো করবেন বড় কিছু। কিন্তু হাসান আলির বুদ্ধিদ্বীপ্ত বোলিংয়ে তাকে ফিরতে হয়েছে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এর আগে ১ ছক্কা ১১ চারে ২৩৩ বলে করেছেন ১১৪ রান।
পাকিস্তান এখনও বাংলাদেশের ১ম ইনিংস থেকে ১৮৫ রান পিছিয়ে। কিন্তু সফরকারীদের হাতে আছে ১০ উইকেটই। সন্দেহ নেই কোণঠাসা অবস্থায় ফের বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩০/১০ (মুশফিক ৯১, লিটন ১১৪, ইয়াসির ৪, মিরাজ ৩৮, তাইজুল ১১, আবু জায়েদ ৮, ইবাদত ০; আফ্রিদি ২/৭০, হাসান ৫/৫১, ফাহিম ২/৫৪, সাজিদ ১/৭৯)
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৪৫/০ (আবিদ ৯৩*, শফিক ৫২*)
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ