টেস্টেও বাবরকে বিভীষিকা ‘উপহার’ বাংলাদেশের
অধিনায়ক হিসেবে বাংলাদেশ সফরটা দারুণ কাটলেও ব্যাটার হিসেবে নিশ্চয়ই একে ভুলেই যেতে চাইবেন বাবর আজম। টি-টোয়েন্টি সিরিজে রান পাননি মোটেও। এবার সে ব্যর্থতার ধারা চলে এলো টেস্টেও। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে তাকে থিতু হওয়ার আগেই ফেরালেন মেহেদি হাসান মিরাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর রীতিমতো আগুনে ফর্মেই ছিলেন। ৩০৩ রান করেছিলেন ৬০.৬ গড়ে। এমন ফর্ম নিয়েই পা রেখেছিলেন বাংলাদেশে। তবে ঢাকায় সময়টা ভালো যায়নি তার। তিনটি টি-টোয়েন্টিতে রান করেছিলেন যথাক্রমে ৭, ১ ও ১৭।
ঢাকা ছেড়ে চট্টগ্রামে এলেও বাবরের দুঃসময়টা কাটল না। দ্রুত দুটো উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন। স্থিতধী ব্যাটিংয়ে ইঙ্গিত দিচ্ছিলেন দুঃসময় পেছনে ফেলার। ৪৫ বলে করেছিলেন মোটে ১০ রান।
কিন্তু এরপরই মেহেদি হাসান মিরাজের একটা কুইকারে সর্বনাশ হলো তার। অফস্টাম্পের একটু বাইরে বলটা ফেলেছিলেন মিরাজ, আগের দুটো বল যেখান থেকে বাঁক নিয়ে ঢুকেছিল ভেতরে। বাবর ভেবেছিলেন ৭২তম ওভারের চতুর্থ বলটাও বুঝি ঢুকবে সেভাবে। মিডলস্টাম্পের সামনে থেকে ডিফেন্ড করতে চেয়েছিলেন তাই। বলটা অবশ্য পাক ব্যাটারের ভাবনামতো এগোলো না। লাইন ধরে রেখে ঢুকে গেল সোজা। সঙ্গে মিরাজের যোগ করা বাড়তি গতিতেই পরাস্ত হলেন পাক অধিনায়ক, ফিরলেন ১০ রান নিয়ে। ফলে ১৬৯ রানে পাকিস্তান হারাল তাদের তৃতীয় উইকেট।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ