ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘বিপজ্জনক’ ফাওয়াদকে ফেরালেন তাইজুল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ১২:৪৬

তৃতীয় দিনের শুরুর সেশনটা দারুণই কাটছে বাংলাদেশের। দিনের শুরুর ওভারে দুই উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম, সেই তাইজুলই এবার তুলে নিলেন ফাওয়াদ আলমকে।

শেষ কিছুদিনে ফাওয়াদ আলম আছেন আগুনে ফর্মে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ১১ ইনিংসে ৫৭ গড়ে করেছেন ৫১৩ রান। বাংলাদেশে পা রাখার এক ইনিংস আগেও ঘরোয়া ক্রিকেটে সিন্ধের হয়ে খাইবার পাখতুনখওয়ার হয়ে করেছেন সেঞ্চুরি আর অপরাজিত এক ফিফটি। এমন এক ব্যাটারকে নিয়ে বিপদের শঙ্কা না থেকেই যায় না। সেই ফাওয়াদকেই তাইজুল ফেরালেন থিতু হওয়ার আগেই। 

৭৭তম ওভার করতে আসা তাইজুল শুরুর বলটা অফ স্টাম্পের খানিকটা বাইরে পড়ে গড়পড়তা বাঁক নেয়, সেটা ভালোভাবেই ডিফেন্ড করেন ফাওয়াদ। পরেরটা হলো ফুলার লেন্থে। সেটাও জায়গায় দাঁড়িয়েই ঠেকান পাক এই ব্যাটার। তৃতীয় বলটা প্রথমটার মতোই অফ স্টাম্পের বাইরে পড়ে তীক্ষ্ণ বাঁক নিয়ে ঢুকে গেল ভেতরে, চমকে দিল ফাওয়াদকে। হকচকিয়ে গিয়ে ডিফেন্সে গড়বড় হলো তার, গ্লাভস ছুঁয়ে ক্যাচ গিয়ে দুইবারের চেষ্টায় জমা পড়ল উইকেটরক্ষক লিটনের হাতে।

শুরুতে অবশ্য আউট দেননি অন ফিল্ড আম্পায়ার। পরে বাংলাদেশের রিভিউতে স্নিকোমিটার জানান দেয় লিটনের তালুবন্দি হওয়ার আগে বলটা ছুঁয়ে গেছে ফাওয়াদের গ্লাভস। তাতেই বাংলাদেশ পেয়ে যায় দিনের চতুর্থ উইকেটের দেখা।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’