শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী লকডাউন
শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহীত সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে আযোজিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহী মহানগরীতে কঠোর বিধিনিষেধ (লকডাউন) জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন কার্যকর হবে। বৃহস্পতিবার রাতে সার্কিট হাউসে অনুষ্ঠিত বিশেষ সভায় জেলায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ও মৃত্যুহার বিশ্লেষণ শেষে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির এ লকডাউনের ঘোষণা দেন।
তিনি জানান, লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন রাজশাহীতে প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্যান্য জরুরি সেবাদানকারীর সংস্থার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
এমএসএম / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা