গনপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ ও হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
রোববার (২৮ নবেম্বর) বেলা ১১টার দিকে কালামপুর-সাটুরিয়া অঞ্চলের কালামপুর বাজার ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছেন। এ সময় শিক্ষার্থীরা পাচঁ দফা দাবি জানান।
দাবিগুলা হলো- ছাত্রদের জন্য হাফ ভাড়া নিশ্চিত ও প্রজ্ঞাপন জারি করতে হবে, বাসে শিক্ষার্থী হয়রানি বন্ধ করতে হবে, মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা বসার আসনের ব্যবস্থা করতে হবে, সিটি কর্পোরেশনের গাড়িতে নাঈম নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে এবং বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতাদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে।
ধামরাই সরকারি কলেজের ছাত্র গোলাম রাব্বি হোসেন সবুজ শিক্ষার্থীদের পক্ষে এ দাবিগুলা তুলে ধরে বলেন, হাফ ভাড়া ভিক্ষা নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না, আমরা এর শান্তিপূর্ণ সমাধান চাই।
এ সময় শিক্ষার্থীরা গাড়ির চালকদের হাফ ভাড়া নিতে বলেন আর শিক্ষার্থীদের হাফ ভাড়া দিতে বলেন। এছাড়া প্রত্যেক যাত্রীবাহী গাড়িতে শিক্ষার্থীরা মার্কার দিয়ে হাফ ভাড়া চাই লিখে দেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied